মুন্সিগঞ্জের চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার সুমার ঢালীকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দেলোয়ার ঢালী ও নুরুন্নবী নামের দুজনকে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সুমার ঢালীকান্দি মোল্লাবাড়ির আঙিনায় শিশুরা খেলার সময় বকুল ঢালীর ছেলে নীরবকে (৬) খোকন ঢালীর ছেলে শাহীন (৮) ও টিটু (৬) মারধর করে। পরে নীরবের মা বিষয়টি খোকন ঢালীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর খোকন ঢালীর লোকজন বকুল ঢালীর বাড়িতে হামলা চালায়। তখন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়।