মুন্সিগঞ্জের নিমতলীতে আগুনে ১৭ দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ঢাকা ও শ্রীনগর থেকে দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।অগ্নিকাণ্ডের খবর শুনে স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ রাতেই ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আশ্বস্ত করেন। সুকুমার রঞ্জন ঘোষ জানান, কাপড় ও জুতার দোকানসহ ১৭টি দোকান পুড়ে যায়। ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা হবে।প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ বাবুল জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিরাজদিখান থানার ওসি মিজানুর রহমান জানান, রাত আটটায় আগুন লাগে। দমকলবাহিনী দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।