মুন্সিগঞ্জ শহরের কাছে চরমুক্তারপুরে পাঁচটি সিমেন্ট কারখানা অনবরত পরিবেশদূষণ করে চলেছে বলে মুন্সিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভায় অভিযোগ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে আয়োজিত ওই সভায় এ দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, চরমুক্তারপুরে অবস্থিত সিমেন্ট কারখানাগুলো জাহাজ থেকে ক্লিংকার অপসারণের সময় বাতাশে তা উড়ে নদীর পানি ও বাতাস মারাত্মক দূষিত করছে। ধলেশ্বরী, মেঘনা ও ফুলদী নদীতীরের কয়েকটি কারখানায় যথাযথভাবে বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়া অনুসরণ না করেই রাসায়নিক পদার্থমিশ্রিত এসব বর্জ্য নদীতে ফেলায় পানি দূষিত হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
জেলা প্রশাসক সাইফুল হাসানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন মো. মহিউদ্দিন, মৃণাল কান্তি দাস, জাকির হোসেন মজুমদার, নজরুল ইসলাম সরকার, কাজী শরিফুল আলম, সাহেদুল কবির, শহিদুল ইসলাম, জামাল হোসেন, আবদুল মতিন, কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ।