মুন্সিগঞ্জের শীর্ষ সন্ত্রাসী খসরু অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আমির খসরুকে (৩২) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর উপজেলার পঞ্চসার জিয়সতলা এলাকায় পুলিশের সঙ্গে খসরুর গুলিবিনিময়ের একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার হয়।পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় খসরুসহ পুলিশের দুই উপপরিদর্শক নজরুল ইসলাম ও মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খসরুর কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি জব্দ করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার প্রথম আলোকে বলেন, খসরুর বিরুদ্ধে দুটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে। একটি মামলায় তাঁর ছয় বছরের সাজা হয়েছে।