প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের হোসেনের দুর্দান্ত নৈপুণ্যে চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫-এর ফাইনালে জয়ী হয়েছে মুন্সিপাড়া যুব সংঘ। গতকাল শুক্রবার সাতক্ষীরা সরকারি কলেজের মাঠে এ খেলা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গণমুখী সংঘ। ব্যাটে নেমে নির্ধারিত ৪৫ ওভারে নয় উইকেট হারিয়ে তারা ২০০ রান করে। দলের পক্ষে আশিক ৬২ ও রায়হান অপরাজিত ৫৮ রান করেন। মুন্সিপাড়া যুব সংঘের হয়ে মাঠে নামা জুবায়ের হোসেন ৯ ওভারে ১৭ রান দিয়ে পাঁচটি ও রবিউল ইসলাম ৯ ওভারে ৩৯ রান দিয়ে তিনটি উইকেট নেন।
জবাবে মুন্সিপাড়া যুব সংঘ ৪২ দশমিক ১ বলে পাঁচ উইকেটে জয়ের জন্য ২০১ রান তুলে নেন। দলের পক্ষে মিঠুন আলী ৭৮ ও অমিত মজুমদার অপরাজিত ৭৮ রান সংগ্রহ করেন।