মুফতি ইজহারের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার হোমিও চিকিৎসক আজিজুর রহমান অপহরণ মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ইজহারুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম শামিরা পারভীন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১ জানুয়ারি মুফতি ইজহারুলকে আদালতে হাজির করে এ মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি। মামলার তদন্তসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র (সিডি) না থাকায় ওই দিন শুনানি হয়নি। গতকাল ছিল আদালতের শুনানির ধার্য তারিখ।২০০৩ সালের ৪ সেপ্টেম্বর চিকিৎসক আজিজুর রহমানকে ঢাকা থেকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, খুলনার ইমাম পরিষদ আজিজকে মুরতাদ ঘোষণা করে আন্দোলন শুরু করলে তিনি পালিয়ে ঢাকায় চলে আসেন। এরপর ঢাকা থেকে হরকাতুল জিহাদের জঙ্গিরা তাঁকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। তদন্ত কর্মকর্তাদের ধারণা, আজিজকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। এ ঘটনায় ২০০৩ সালের ২৪ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি অপহরণ মামলা হয়।