মুফতি ইজাহার ও তাঁর ছেলের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা হারুন ইজাহারের বিরুদ্ধে অ্যাসিড মামলায় বিচার শুরু হয়েছে৷ গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়৷ পরে আদালত আগামী ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন৷
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত৷
তবে আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তা ছাড়া আসামিদের কাছ থেকে অ্যাসিডও উদ্ধার হয়নি।
গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে খুলশী থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ৷ ঘটনার দিন মাদ্রাসার একটি কক্ষ থেকে ১৮টি বোতলে নয় কিলোগ্রাম অ্যাসিড উদ্ধার করা হয়৷