মুফতি ইজাহার জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম বলেন, মুফতি ইজাহারের বিরুদ্ধে থাকা চারটি মামলায় জামিননামা আসার পর সেগুলো যাচাই-বাছাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়।
মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার বলেন, ২০১৫ সালের ৭ আগস্ট চট্টগ্রাম নগরের লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে মুফতি ইজাহারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা আছে।