মুফতি রহমানের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসুন্ধরা আবাসিক এলাকার কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন কবরস্থানে গতকাল বুধবার দাফন করা হয়েছে মুফতি আবদুর রহমানকে। এর আগে সকাল ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার প্রাঙ্গণে তাঁর জানাজা হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, আওয়ামী লীগের সাংসদ আবু রেজা নদভী জানাজায় অংশ নেন। এ ছাড়া বিশিষ্ট আলেমদের মধ্যে জানাজায় ছিলেন মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, জোনায়েদ বাবুনগরী, আবদুল হালিম বোখারি, আবদুল লতিফ নেজামী, মাহমুদুল হাসান, নূর হোসাইন কাসেমী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ, মুফতি ফয়জুল্লাহ, রূহুল আমিন প্রমুখ।
প্রখ্যাত আলেম ও বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি আবদুর রহমান (৯০) গত মঙ্গলবার রাতে মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।