মুফতি হান্নান আবার জবানবন্দি দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আবারও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমানের কাছে তাঁর খাসকামরায় মুফতি হান্নান এই জবানবন্দি দেন। ২১ আগস্টের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁর এই জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।গতকাল বিকেল পাঁচটার দিকে মুফতি হান্নানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়। আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক এস এম গাফফার আলম জানান, জবানবন্দি দেওয়ার আগে মুফতি হান্নানকে এ বিষয়ে ভাববার জন্য আইনানুযায়ী সময় দেওয়া হয়। এরপর আদালত সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালত সূত্র জানায়, মুফতি হান্নান এর আগে ২০০৭ সালের ১ নভেম্বর একই ঘটনায় আদালতে স্ব্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর ওই জবানবন্দি ২১ আগস্টের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় লিপিবদ্ধ করা হয়।গত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি দীর্ঘ তদন্ত শেষে এ-সংক্রান্ত দুটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। উভয় মামলায় মুফতি হান্নান, বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনকে আসামি করা হয়।এরপর বর্তমান সরকার আমলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ৩ আগস্ট আদালত মামলা দুটির অধিকতর তদন্তের আদেশ দেন।