মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজার থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। তিন দিনের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই গতকাল রোববার এই আদেশ দেন। গতকাল মুফতি হান্নানকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জাহাঙ্গীর আলম তালুকদার এ আবেদন করেন।