মুফতি হান্নানকে সিআইডির জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলালউদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানকে গতকাল সোমবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুফতি হান্নানকে বাগেরহাট জেলা কারাগার থেকে সদর থানায় নিয়ে আসা হয়।