মুফতি হান্নানের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত মামলায় মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণকারী এক বিচারকের দেওয়া সাক্ষ্য প্রত্যাহার চেয়ে করা আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, মুফতি হান্নানের করা এ আবেদনের ওপর ১৭ এপ্রিল শুনানি শেষ হয়। ওই দিন আদালত ২২ এপ্রিল আদেশের দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।পরে মঞ্জুর কাদের প্রথম আলোকে বলেন, ওই আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে আদালত তা খারিজ করে দিয়েছেন। এতে ২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত মামলায় মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণকারী এক ম্যাজিস্ট্রেটের দেওয়া সাক্ষ্য প্রত্যাহার চাওয়া হয়েছিল। জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া ২১ আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলায় সাক্ষ্য দেন। পরদিন আসামিপক্ষ ওই সাক্ষ্য গ্রহণের বিষয়ে আপত্তি দেয় এবং তা প্রত্যাহার করার আবেদন করে। আদালত তা নাকচ করে দেন। এই আদেশের বিরুদ্ধে ৭ ফেব্রুয়ারি মুফতি হান্নান হাইকোর্টে আবেদন করেন বলে জানা গেছে।