মুফতি হান্নানের ভাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান মুন্সীর ছোট ভাই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন মুন্সীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার হিরণ গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোটালীপাড়া এসআই সুমন ভক্ত জানান, বিএনপির ডাকা হরতালে কোটালীপাড়ায় গাড়ি ভাঙচুরসহ বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন ইকবাল হোসেন। তাই নাশকতা রোধে দণ্ডবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।