মুফতি হান্নানের ভাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানের ভাই আনিসুর রহমানকে গতকাল সোমবার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, আনিসুর রহমান গার্মেন্টসের খুচরা যন্ত্রাংশের ব্যবসা করেন। গতকাল সকালে সন্দেহভাজন হিসেবে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলে ৬৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনায় আলোচনায় আসেন মুফতি হান্নান। এরপর ২০০৫ সালের ১ এপ্রিল রাজধানীর বাড্ডা এলাকা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।