মুফতি হান্নানের মিথ্যা সাক্ষ্যে তারেককে আসামি করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘সরকার ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।’ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন।মির্জা ফখরুলের অভিযোগ, মুফতি হান্নানের কাছ থেকে মিথ্যা সাক্ষ্য আদায় করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, তারেক রহমানের রাজনীতির শিকড় অনেক গভীরে। এটা উ ৎ পাটন করা এত সহজ নয়।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির তৃতীয় বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।মির্জা ফখরুল অভিযোগ করেন, এক-এগারোর সময় সবচেয়ে বেশি প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। অথচ তাঁর নামে দায়ের করা দুর্নীতির একটি মামলাও প্রমাণ করতে পারেনি সরকার। পত্রিকা দুটি আজকেও (গতকাল শুক্রবার) তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করে সংবাদ ছেপেছে। তিনি দাবি করেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার সৃষ্টি করেছিলেন। দেশকে উন্নয়ন ও উ ৎ পাদনের রাজনীতির দিকে এগিয়ে নিয়েছিলেন।