মুফতি হান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের বানিয়ারচর গির্জায় বোমা হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের আদালত গতকাল রোববার এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, ডিবির গোপালগঞ্জ শাখার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আকতারুজ্জামান গতকাল মুফতি হান্নানকে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। হাকিম মোল্লা সাইফুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সূত্র জানায়, গতকাল দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে মুফতি হান্নানকে আদালতে হাজির করা হয়।