প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর থানার ধোপাখালী গ্রামের আবুল কালাম (৪৫) জটিল কিডনি রোগে আক্রান্ত। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মুহম্মদ রফিকুল আলমের তত্ত্বাবধানে ঢাকা রেনাল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, কালামের দ্রুত কিডনি সংযোজন করা গেলে তাঁকে বাঁচানো সম্ভব। তবে এর জন্য বড় অঙ্কের টাকা প্রয়োজন। কিন্তু পাঁচ সদস্যের টানাপোড়েনের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া এরই মধ্যে প্রাথমিক চিকিৎসাখরচ চালাতে গিয়ে তাঁর পরিবার প্রায় নিঃস্ব। এ অবস্থায় সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাইফুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং-০০২১১৩৭৪১, সোনালী ব্যাংক, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।