মুমূর্ষু শাশুড়িকে দেখতে গিয়ে গৃহবধূ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমূর্ষু শাশুড়িকে দেখতে এসেছিলেন গৃহবধূ লাকী বেগম। ঢাকা থেকে দিনাজপুরের পার্বতীপুরে এসে বাড়ির মাত্র ৫০ গজ দূরে পৌঁছালে একটি মাইক্রোবাস কেড়ে নেয় তাঁর জীবন। লাকী পার্বতীপুরের উত্তর দরগাপাড়া গ্রামের খাদেমুল ইসলামের স্ত্রী।পুলিশ জানায়, তৈরি পোশাক কারখানায় কর্মরত খাদেমুল-লাকী দম্পতি গত সোমবার রাতে ঢাকা থেকে পার্বতীপুর শহরে এসে সেখান থেকে রিকশাভ্যানে করে চান্দাপাড়া বাজারে নামেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি সাদা রঙের মাইক্রোবাস লাকীকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে লাকী নিহত হন।