মুম্বাই সম্মেলনে ইউল্যাবের প্রতিনিধিদলের অংশগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউল্যাব ও এনএমআইএমএসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনালাইজেশন অ্যান্ড ভার্চ্যুয়াল এক্সচেঞ্জ: বর্ডারলেস বিটুইন ইইউ অ্যান্ড এশিয়ান কান্ট্রিস’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) একটি প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ইমরান রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেয়।

২৩ ও ২৪ মার্চ মুম্বাইয়ের এসভিকেএমের নরসি মঞ্জি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজের (এনএমআইএমএস) আন্তর্জাতিক সংযোগ বিভাগের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইউল্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে অংশ নেওয়া ইউল্যাব প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সিকিউএসের পরিচালক সুমন রহমান, ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক আবু রাসেল এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক দিলশাদ হোসেন।

সফরকালে ইউল্যাব ও এনএমআইএমএসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এর ফলে শিক্ষামূলক বিষয় বিনিময়ের মাধ্যমে ব্যবসার পুনর্গঠন এবং পেশাগত উৎকর্ষ সাধনে একত্রে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি অনুযায়ী, নিজ নিজ দেশের প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষামূলক ও একাডেমিক বিষয়গুলো বিনিময়ের আওতায় শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন, গবেষণা এবং সংক্ষিপ্ত শিক্ষাসফরের ব্যবস্থা থাকবে।