মুম্বাইয়ে খোলা হচ্ছে ডেপুটি হাইকমিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সরকার সেই দেশের বাণিজ্যিক নগর মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন খোলার অনুমতি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাইকমিশন খোলার প্রস্তাব দিয়েছিলেন। খবর বাসসের।ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল সোমবার এক বিবৃতিতে জানায়, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই প্রধানমন্ত্রীর যৌথ স্বাক্ষরিত সমঝোতা স্মারকে এই প্রস্তাব ছিল।মুম্বাইয়ে নতুন ডেপুটি হাইকমিশন খোলা হলে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা চারে দাঁড়াবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক মাশফু বিনতে শামস জানান, ভারতের চেন্নাই ও গুয়াহাটিতে আরও দুটি ডেপুটি হাইকমিশন খোলা এবং আগরতলার কনস্যুলার অফিসকে সহকারী হাইকমিশনে উন্নীত করার প্রস্তাব ভারতের অনুমোদনের অপেক্ষায় আছে।