মুম্বাইয়ে পাচারকালে পশ্চিমবঙ্গে বাংলাদেশি দুই নারী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে গত সোমবার রাতে দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ভারতের দুজন দালালকে গ্রেপ্তার করা হয়। চাকরির প্রলোভন দেখিয়ে বেআইনি পথে তাঁদের পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, উদ্ধার করা নারীরা হলেন আনাজুর বিবি ও আছিয়া বিবি। দুজনের বাড়িই সাতক্ষীরা জেলার শ্যামগর উপজেলার ইসলামপুরে। তাঁদের মুম্বাইয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেআইনি পথে উত্তর ২৪ পরগনা জেলার মটকাপাড়া গ্রামের দালাল জুলফিকার আলীর বাড়িতে আনা হয়। এলাকাকাসী বিষয়টি গাইঘাটা থানায় জানায়। পরে সোমবার রাতে পুলিশ জুলফিকারের বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই নারী এবং দালাল জুলফিকারকে গ্রেপ্তার করে।