মুম্বাইয়ে বাংলাদেশের প্রথম উপহাইকমিশনার সামিনা নাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের প্রথম উপহাইকমিশনার হিসেবে সামিনা নাজের নিয়োগে সম্মতি দিয়েছে ভারত। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীদের বৈঠকের পর যৌথ ইশতেহারের সিদ্ধান্ত অনুযায়ী মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশন খোলা হয়েছে।মুম্বাইয়ে নতুন উপহাইকমিশন খোলার মধ্য দিয়ে এখন ভারতে বাংলাদেশ মিশনের সংখ্যা বেড়ে দাঁড়াল চারটিতে। এর আগে নয়াদিল্লি ও কলকাতায় মিশনের পাশাপাশি আগরতলায় বাংলাদেশের ভিসা দপ্তর রয়েছে।