মুম্বাইয়ে ভবনধস, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধসে পড়া ভবন। ছবি: এনডিটিভি থেকে নেওয়া
ধসে পড়া ভবন। ছবি: এনডিটিভি থেকে নেওয়া

ভারতের মুম্বাইয়ে একটি ভবনধসে কমপক্ষে ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সান্তাক্রুজ উপশহরে এ ধসের ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, ধসের পর এখনো কিছু লোক ভবনটিতে আটকা আছে। ধসে পড়া ওই ভবনটিকে অনিরাপদ বলেছিলেন নগর কর্মকর্তারা।
উদ্ধারে নিয়োজিত কর্মকর্তারা বলছেন, আনুষ্ঠানিকভাবে বাড়িটিকে বসবাসের অযোগ্য বলা হলেও কিছু লোক অবৈধভাবে এটিতে থাকত।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ধসে পড়া ভবনটির একটি বড় অংশ মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলসংলগ্ন একটি বস্তিতে পড়েছে। এতে ওই বস্তির কিছু বাসিন্দা আটকা পড়েছে।
এদিকে ধসে পড়া ভবনে আটকা পড়া লোকজনকে উদ্ধারে তত্পরতা চালিয়ে যাচ্ছেন একদল উদ্ধারকর্মী।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল, ভবনটিতে কোনো বাসিন্দা নেই। কারণ কিছুদিন আগে ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
গত বছরের সেপ্টেম্বরে মুম্বাইয়ে একটি আবাসিক ভবন ধসে ৬০ জন নিহত হয়েছিল। এ ছাড়া একই বছরের এপ্রিলে মুম্বাই শহরতলিতে আরেকটি ভবন ধসে ৭৪ জন নিহত হয়।