মুরগি ও ডিমের দামে ভাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা সামনে রেখে মুরগি ও ডিমের দাম কমে গেছে। এতে খুলনার হাজার মুরগির কয়েক খামারি ও ব্যবসায়ীকে লোকসান গুনতে হচ্ছে। মুরগির খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিন আগেও বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১২০ টাকা ও ডিম প্রতিটি সাত টাকায় বিক্রি হয়েছে। বর্তমান বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি সর্বোচ্চ ১০০ টাকা ও ডিম ছয় টাকা দরে বিক্রি হচ্ছে। খুলনা নিউমার্কেটের মুরগির দোকানি আবুল হোসেন বলেন, ‘দাম কমার মাইকিং করেও ১০০ টাকা দরে মুরগি বেচতে পারছি নে।’ খুলনা পোলট্রি ফিস ফিড মালিক সমিতির বিভাগীয় সমন্বয়কারী এস এম সোহরাব হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে গত ১৫ দিনে ব্রয়লার মুরগি ও ডিমের অস্বাভাবিক মূল্যহ্রাসের কারণে খুলনার পাঁচ হাজারের অধিক মুরগির খামারির ব্যাপক লোকসান হয়ে গেছে। এসব ক্ষুদ্র ব্যবসায়ীকে বাঁচাতে সরকারি সাহায্যের বিকল্প নেই।