মুরগি খেতে এসে ধরা পড়ল অজগরটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের তৈলভাঙা গ্রাম থেকে গত শনিবার একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করেছে বন বিভাগ। ক্ষুধার তাড়নায় মুরগি খেতে অজগরটি লোকালয়ে চলে এসেছিল।বন বিভাগের পোমরা বিট কর্মকর্তা সুরজিত চৌধুরী জানান, তৈলভাঙা গ্রামের আবদুল মজিদের ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় সাপটি মুমূর্ষু অবস্থায় ছিল। নির্দয়ভাবে পেটানোর কারণে সাপটির ওই অবস্থা হয়।আবদুল মজিদ জানান, অজগরটি ১২ এপ্রিল রাত নয়টার দিকে মুরগি খাওয়ার জন্য তাঁর ঘরে প্রবেশ করে। সাপটির কবল থেকে মুরগি রক্ষা করার পর অনেক চেষ্টা করেও সেটিকে সরানো যাচ্ছিল না। ফলে লাঠি দিয়ে পিটিয়ে মারার চেষ্টা করে স্থানীয় লোকজন। পরে নিরুপায় হয়ে খবর দিলে বন বিভাগের লোকজন এসে সাপটি নিয়ে যান। তিনি জানান, সাপটি এক মাস ধরে শিলক এলাকায় বিচরণ করছে। এরই মধ্যে গ্রামের ৪৫-৫০টি মুরগি খেয়ে ফেলেছে। তখন সাপটি ধরার সাহস করেনি কেউ।রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহুরুল হক বলেন, সাপটি খাবারের খোঁজে বন ছেড়ে লোকালয়ে নেমে আসে। ঘরের ভেতরে মুরগি খেতে গিয়ে শেষ পর্যন্ত সেটি ধরা পড়ল। সাপটি শনিবার সন্ধ্যায় চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। জসিম উদ্দিন জানান, অজগরটি ১০ ফুট লম্বা ও এর ওজন প্রায় ২০ কেজি। অসুস্থ অজগরটিকে এখন চিকিৎসা দেওয়া হবে। সুস্থ হয়ে ওঠার পর সেটি পার্কে ছাড়া হবে।