মুরগি মারা নিয়ে দ্বন্দ্ব, পিটুনিতে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিবেশীর মারধরে গুরুতর আহত হন গৃহবধূ নুরী খাতুন (৩০)। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কান্দি ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে শরিফুল ইসলামের একটি মুরগি বৃহস্পতিবার সকালে প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে যায়। এ সময় সাইফুল ইসলামের স্ত্রী নুরী খাতুন মুরগিটিকে একটি বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করলে মারা যায়। এ ঘটনার জের ধরে শরিফুলের বড় ভাই মুকুল মিয়া ও তাঁর স্ত্রী তৃষ্ণা বেগম গৃহবধূ নুরী খাতুনকে বেদম মারপিট করেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চার দিন পর রোববার মারা যান।পীরগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুজ্জামান জানান, এ ঘটনায় গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামি পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।