মুরগির খাবার ও বাচ্চার দাম কমানোর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরগির খাবার ও বাচ্চার দাম কমানোর দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা পোলট্রি ফার্ম ও পরিবেশক সমিতি।গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে মানববন্ধনে জেলার সাতটি উপজেলার পোলট্রি ফার্মের মালিক ও ফিড ব্যবসায়ীরা অংশ নেন।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ব্যবসায়ী আবদুল মান্নান, মাসুদুর রহমান, রথিন সাহা প্রমুখ।বক্তারা বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও হ্যাচারির মালিকেরা এক দিনের মুরগির বাচ্চা ৩০ টাকার স্থলে ৭০ টাকা করে নিচ্ছেন। একই সঙ্গে পোলট্রি ফিডের দামও বেশি নেওয়া হচ্ছে। এতে অনেকে অন্য পেশায় ঢুকে পড়ছেন। এই শিল্পকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান বক্তারা।সমাবেশ শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।