প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামের একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডে ৬০০ মুরগি পুড়ে মারা গেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারমালিক মাছুদুর রহমান। মাছুদুরের পরিবারের সদস্যরা জানান, গতকাল ভোরে হঠাৎ খামারে আগুন দেখা যায়। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে যায়।