প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরতলির বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা ভারত থেকে অবৈধ পথে আনা পাঁচ হাজার মুরগির বাচ্চাসহ একটি মিনি ট্রাক জব্দ করেছেন। গতকাল ভোর সাড়ে চারটার দিকে ভোমরা-সাতক্ষীরা সড়কের বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, বিজিবির একটি টহল দল বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধ পথে আনা পাঁচ হাজার মুরগির বাচ্চাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। ট্রাকসহ মুরগির বাচ্চা সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে।