প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিংকি আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত মুরাদকে তিন দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এ এস এম সায়েদ এ তথ্য জানিয়েছেন। রিমান্ডে পিংকির সঙ্গে প্রেমের সম্পর্ক দাবি ছাড়া অন্যকিছু না বলায় জিজ্ঞাসাবাদের সময় বাড়ানোর আবেদন জানাননি তিনি। রিমান্ডে মুরাদ কোনো তথ্য না দেওয়ায় তদন্ত প্রলম্বিত হবে কি না প্রশ্নে তদন্তকারী কর্মকর্তা বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের মামলা এমনিতেই জটিল। সে ক্ষেত্রে অভিযুক্ত যদি নিজে থেকে তথ্য জানায় তখন তথ্যগুলো যাচাই করা কিছুটা সহজ হয়। তার পরও ময়নাতদন্ত প্রতিবেদন এলেই তদন্তের দিকনির্দেশনা পাওয়া যাবে।