মুরাদনগর ও চান্দিনার ১৭৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর ও চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার ভোট হচ্ছে। উভয় উপজেলার ২০২টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৬টিই ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে আটজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হয়েছেন। উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ। মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকার ফরিদ উদ্দিন বলেন, মুরাদনগরে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে বিএনপির প্রভাবশালী একটি অংশ মাঠে নেমেছে। যে কারণে ভোটকেন্দ্রে হাঙ্গামা হতে পারে। অন্যদিকে চান্দিনা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে প্রার্থী হয়েছেন। এখানকার ৭২টি কেন্দ্রের ৫৫টি ঝুঁকিপূর্ণ। চান্দিনার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে বিএনপি তিনটি পদেই জয়ী হবে। তাই প্রশাসনকে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, দুই উপজেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।