মুরাদনগর ও চান্দিনার ১৭৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর ও চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার ভোট হচ্ছে। উভয় উপজেলার ২০২টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৬টিই ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে আটজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হয়েছেন। উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে চান্দিনা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে প্রার্থী হয়েছেন। এখানকার ৭২টি কেন্দ্রের ৫৫টি ঝুঁকিপূর্ণ।
রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দুই উপজেলার নির্বাচন নিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রে হাঙ্গামা করলেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠবে।