মুরাদনগরে অগ্নিকাণ্ড, নিহত ১ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান, একটি তেলবাহী লড়ি ও একটি ট্রাক্টর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে জাহাঙ্গীর আলম (৫০) নামে এক দোকান কর্মচারী নিহত এবং তিন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি হরা হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম কুমিল্লার দেবীদ্বার উপজেলার মির্জানগর গ্রামের সোদন মিয়ার ছেলে।