মুরাদনগরে গ্যাসের দাবিতে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছয়টি ইউনিয়নের বাসিন্দারা গতকাল শুক্রবার সকালে মানববন্ধন করেছেন। বেলা ১১টায় ছালিয়াকান্দি বাজারে ওই মানববন্ধন হয়।
পরে ছালিয়াকান্দি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে উপজেলার ছালিয়াকান্দি, পাহাড়পুর, বাবুটিপাড়া, ধামঘর, দারোরো ও জাহাপুর ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুছা সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জওহরলাল বণিক, তানভীর আহমেদ ফয়সাল, শাহ আলম সরকার, সৈয়দ রাজিব আহাম্মদ, মানিক মিয়া, মিজানুর রহমান, আবদুল আউয়াল সরকার, আবদুস ছালাম সরকার, মজিবুর রহমান, জাকির হোসেন, ছোটন সাহা, মিজানুর রহমান, সফিকুল ইসলাম, অরুণ রায় প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, মুরাদনগর উপজেলার পাঁচটি ফিল্ডের গ্যাস দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। অথচ মুরাদনগর উপজেলার লোকজন গ্যাসের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। কয়েক বছর ধরে গ্যাসের দাবিতে আন্দোলন করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাড়া মিলছে না।