মুরাদনগরে পরিবহন শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে গতকাল শুক্রবার বিকেলে বাসের ভাড়া নিয়ে শ্রমিকদের সঙ্গে যাত্রীদের সংঘর্ষে জীবন মিয়া (৬৫) নামে এক পরিবহনশ্রমিক নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় যাত্রীরা ওই পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালায়।মুরাদনগর থানার উপপরিদর্শক নুরুল ইসলাম জানান, তিশা পরিবহনের কাউন্টারে শ্রমিকদের সঙ্গে বাসের ভাড়া নিয়ে একই উপজেলার থোল্লা গ্রামের এক যাত্রীর কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষে এক শ্রমিক নিহত হন।