মুরাদনগরে ভুয়া চিকিত্সককে দুই বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রতারণা করে চিকিৎসা দেওয়ার অপরাধে একটি বেসরকারি হাসপাতালের এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত ওই হাসপাতালের পরিচালক গোলাম দস্তগীরকে এক লাখ টাকা জরিমানা করেন।
দণ্ড পাওয়া ভুয়া চিকিৎসক মো. সাইদুজ্জামান (৩৬) উপজেলা শহরের ইউনাইটেড হাসপাতালে এমবিবিএস চিকিত্সক পরিচয়ে চিকিৎসা দিচ্ছিলেন। তাঁর বাড়ি বরিশালেল বাকেরগঞ্জ উপজেলার বাটশালা গ্রামে। গতকাল বুধবার ির্বাহী হাকিম ও মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেলুল কাদের তাঁকে ওই সাজা দেন। তাঁকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সাইদুজ্জামান দীর্ঘদিন ধরে ইউনাইটেড হাসপাতালে রোগীদের চিকিত্সাসেবা দিয়ে আসছিলেন। গত দুই দিনে তিনি দুজন রোগীর অস্ত্রোপচার করেন। এতে ওই রোগীদের অবস্থা সংকটাপন্ন হয়। অভিযোগ পাওয়ার পর গতকাল বেলা দুইটার দিকে ওই হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় সাইদুজ্জামান এসএসসি পাস করার পর ম্যাটস থেকে কোর্স করেছেন বলে দাবি করেন। তবে তিনি কোনো সনদ দেখাতে পারেননি।