মুর্শিদাবাদে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানীরগরে একজন নারীসহ ১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ভারতের পুলিশ জানায়, দালালেরা কাজের কথা বলে তাদের মুম্বাই নিয়ে যায়। দালালদের মাধ্যমে আবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানীরগর থানার কাহারপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে গেলে শনিবার ভোরে বিএসএফ তাদের আটক করে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মহিলার বাড়ি নড়াইলে। আর বাকি ১২ জনের বাড়ি নোয়াখালীর সেনবাগে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।