মুলতবি প্রস্তাব নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সব মুলতবি প্রস্তাব নাকচ করে দিয়েছেন স্পিকার আবদুল হামিদ। সময়ের অভাবে মুলতবি প্রস্তাব গ্রহণ করা সম্ভব হয়নি বলে তিনি গতকাল বুধবার সংসদকে জানান। স্পিকার জানান, সংসদের চলতি অধিবেশনে একজন স্বতন্ত্র সদস্যসহ বিরোধী দলের ১৪৪টি মুলতবি প্রস্তাব জমা পড়েছে। কয়েকটি প্রস্তাব গ্রহণ করে আলোচনা করা যেত। তবে সংসদ অধিবেশন আর মাত্র এক দিন বাকি। এ ছাড়া এখন রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলছে। তাই এ অধিবেশনে মুলতবি প্রস্তাব গ্রহণ করা গেল না।