মুলা ঝুলিয়ে বিএনপিতে নেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিকেরা ভুল-ত্রুটির ঊর্ধ্বে নন। তবে দলে পাতলা ঈমানের কোনো লোক নেই, যাদের কলা দেখিয়ে বা মুলা ঝুলিয়ে বিএনপিতে নেওয়া যাবে।গতকাল রোববার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আওয়ামী শিল্পীগোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।এর আগের দিন রোডমার্চ কর্মসূচিতে এক পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগের দেশপ্রমিক নেতাদের বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।এর জবাবে ওবায়দুল কাদের উপরোক্ত বক্তব্য দেন। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘বিএনপিতে অনেকেই আছেন মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। তাঁরা আওয়ামী লীগে যোগদানের জন্য তলে তলে যোগাযোগ করছে। মুলা ঝুলাচ্ছেন যোগ্য পদ দেবেন, এই কৌশল কাজে দেবে না।’বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তায় কষ্ট করে লংমার্চ না করে সংসদের দিকে শর্টমার্চ করুন। সংসদে এসে আপনাদের দাবির যৌক্তিকতা তুলে ধরুন। ন্যায্য প্রস্তাব বিবেচনার জন্য আওয়ামী লীগের দরজা খোলা আছে। বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে নির্গমন পথ বন্ধ করবেন না।’‘প্রেক্ষাপট চলামান রাজনীতির ধারা: দেশ ও জাতীর প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি সালাউদ্দিন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ।