মুলার কেজি এক টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি মুলা এক টাকা করে বিক্রি হচ্ছে। এতে কৃষকের উৎপাদন খরচও উঠছে না। গত বৃহস্পতিবার উপজেলার সলঙ্গা হাটে গিয়ে দেখা যায়, কৃষকেরা মুলা নিয়ে বসে আছেন, কিন্তু বিক্রি হচ্ছে না। কৃষকেরা জানান, প্রথম দিকে ভালো দাম পাওয়া গেলেও এখন এক টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। মুলা আবাদ করে এখন খরচের টাকা ওঠানোও কঠিন হয়ে যাচ্ছে। শাহ্ আলী নামের একজন ব্যবসায়ী বলেন, তিনি কৃষকের কাছ থেকে এক টাকা কেজি দরে মুলা কিনেছেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি