মুশতাক-মহিম পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চট্টগ্রাম সমিতির দ্বিবার্ষিক (২০১২-১৩) নির্বাচনে মুশতাক-মহিম পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের সমিতি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রেজাউল হক চৌধুরী মুশতাক ৭৭৮ ও মহিউল ইসলাম মহিম ৭৫৪ ভোট পেয়ে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মোমেন চৌধুরী ৪৫ ও সাধারণ সম্পাদক পদে সাইফুদ্দিন আহমদ চৌধুরী ৬৭ ভোট পেয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন সাবেক তথ্য সচিব দিদারুল আনোয়ার। সমিতির কার্যনির্বাহী কমিটির ৩৫টি পদের মধ্যে এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও ১৩ জন সদস্য পদে ভোটাভুটি হয়। অন্য ২০টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সদস্যপদে নির্বাচিত ব্যক্তিরা হলেন: এম মাসুদ আলম চৌধুরী, মোজ্জাম্মেল হক চৌধুরী, শাহজাদা মহিউদ্দিন, মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শাহজাহান, ফরিদুল আলম, লিয়াকত আলী, শাহদাত হোসেন চৌধুরী, শাহেদ জালাল চৌধুরী, সেলিম উদ্দিন, শহীদুল ইসলাম ও সুলতান মাহমুদ। বিজ্ঞপ্তি।