প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুরের বাসিন্দা মুশফিকুর রহমান বাঁধনের (২১) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। অবিলম্বে তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে।বর্তমানে রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, নিয়মিত ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন করতে প্রয়োজন প্রায় ১৬ লাখ টাকা। তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করার উপায় নেই। এ জন্য পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতার অনুরোধ করা হয়েছে। বাঁধনকে সহায়তা করতে যোগাযোগ করুন মুঠোফোন: ০১৬৭১৯১০৭২৫।অথবা শেখ মেহেদী হাসান, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১০ ১০১ ২২৩৪১৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ঢাকা। বিজ্ঞপ্তি।