প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা জিমনেসিয়ামে গতকাল মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে শিরোইল কলোনি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও শিরোইল স্পোর্টিং ক্লাব রানার আপ হয়েছে। চ্যাম্পিয়ন দল আটটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ এবং রানার আপ দল তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়েছে। প্রতিযোগিতায় নয়টি ক্লাবের ৭১ জন প্রতিযোগী অংশ নেন।