মুসলিম এইড দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম এইড-ইউকে বাংলাদেশ গত সোমবার উৎসাহ, উদ্দীপনা ও আনন্দময় পরিবেশে মুসলিম এইড দিবস পালন করে। ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন কর্মসূচি এ বছর এই প্রতিপাদ্যনির্ভর দিনটি পালন করে। এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘জীবনের জন্য পানির গুরুত্ব’।
সরকারের পাশাপাশি মুসলিম এইড বাংলাদেশে ২০১৫ সালের মধ্যে শতভাগ পয়োনিষ্কাশন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে ১৯৯১ সাল থেকে মুসলিম এইড কাজ করছে।
মুসলিম এইডের এ দেশীয় পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে, সেহেতু সুপেয় পানি দুষপ্রাপ্য হয়ে উঠেছে। মুসলিম এইডের চেয়ারম্যান মানাজির আহসান তাঁর শুভেচ্ছাবাণীতে বলেন, বিশুদ্ধ খাবার পানি, পয়োনিষ্কাশন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা যেকোনো মানুষের একটি অধিকার। বিজ্ঞপ্তি।