মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বিশেষ করে প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব নেওয়ার পর মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সর্ম্পক স্থাপনে পরিকল্পনার বিষয়টি পরিষ্কার করেছেন। মরিয়ার্টি গতকাল বুধবার দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী খুলনা আলিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ‘আমেরিকান ভয়েসেস: এ সিভিক ডায়ালগ’ শীর্ষক এক সভায় এ কথা বলেন। নাগরিক শিক্ষাবিষয়ক সংগঠন চেঞ্জ মেকারস এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সালেহ, চেঞ্জ মেকারর্সের প্রেসিডেন্ট তানবীর সিদ্দিকী বক্তব্য দেন।রাষ্ট্রদূত এফ মরিয়ার্টি বলেন, ধর্ম অনেক তরুণ মার্কিনিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শতকরা ৮০ ভাগেরও বেশি মার্কিনি জীবনে ধর্মকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে। রাষ্ট্রদূত গতকাল বেলা সাড়ে ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইংরেজি ভাষা শিক্ষক সমিতির খুলনা শাখার উদ্বোধন করেন। দুপুরের পর নগরের একটি হোটেলে খুলনার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।