মুসলিম বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভোলা সদর উপজেলার মুসলিম মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার ভোলা গজনবী স্টেডিয়ামে এ খেলায় বিদ্যালয়টি ১৩৩ রানে টবগী মাধ্যমিক বিদ্যালয়কে হারায়। বিজয়ী দলের ইয়ামিন ১০৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, ভোলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম প্রমুখ। ভোলা প্রতিনিধি