মুসলিম বিশ্বে জন্য ওবামার বিশেষ দূত রাশাদ হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসের কর্মকর্তা রাশাদ হাসানকে মুসলিম বিশ্বের নতুন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন । রাশাদ হাসান পবিত্র কোরআনে হাফেজ একজন মুসলিম। মুসলিম বিশ্বের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক গভীর করতেই তাঁকে ওবামা নিয়োগ দিলেন।রাশাদ ৫৬ সদস্যের ইসলামিক সম্মেলন সংস্থায় (ওআইসি) বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন। গত শনিবার দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ইসলামিক ওয়ার্ল্ড ফোরামে পাঠানো এক বার্তায় ওবামা এ কথা জানান। এ সময় ওবামা রাশাদের প্রশংসা করে বলেন, ‘একজন সফল আইনজীবী এবং হোয়াইট হাউসের বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে রাশাদ হাসান মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নে মূল ভূমিকা রেখেছেন। কোরআনে হাফেজ হিসেবেও আমেরিকান মুসলিম কমিউনিটির সম্মানিত সদস্য তিনি।’ সূত্র: হুপিংটন পোস্ট ও রয়টার্স অনলাইন।