মুসলিম মেয়েদের সুরক্ষায় আইন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় মুসলিম মেয়েদের সুরক্ষায় তালাকের সমান অধিকার, তালাকের অপপ্রয়োগ মোকাবিলা, বহুবিবাহ প্রতিরোধ এবং সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য আইন প্রণয়নের দাবি তুলেছেন বিশিষ্টজনেরা। এ ছাড়া তাঁরা দত্তক আইনেরও দাবি তুলেছেন। গত শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা হলে ‘আজকের ভারতীয় নারী: একটি তুলনামূলক অবস্থান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান।সাউথ কলকাতা সোসাইটি ফর এমপাওয়ারমেন্ট অব উইমেন (সিউ) আয়োজিত এ সভায় বক্তব্য দেন বিচারপতি মলয় সেনগুপ্ত, বাংলাদেশের বিশিষ্ট নারী নেত্রী ও ঢাকার সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম, উত্তরা চক্রবর্তী, সৈয়দ তানভির নাসরিন, গিয়াসুদ্দিন, খাদিজা বানু, বায়েজিদ হোসেন প্রমুখ।সিউর সম্পাদক আফরোজা খাতুন জানান, মুসলিম নারীদের আইনি সুরক্ষার দাবি জানিয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কাছে কয়েক হাজার মানুষের স্বাক্ষর-সংবলিত দাবিপত্র পাঠানো হবে।