মুসলিম সংস্কৃতি সংরক্ষণে বাঘায় জাদুঘর নির্মাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসলিম সংস্কৃতির বিভিন্ন প্রত্নসম্পদ সংরক্ষণের জন্য দেশের দ্বিতীয় জাদুঘর নির্মাণ করা হচ্ছে রাজশাহীর বাঘায়। গত শনিবার এর নির্মাণকাজ শুরু হয়েছে। দেশে এ ধরনের প্রথম জাদুঘরটি রয়েছে বাগেরহাটে।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘বাঘার বিভিন্ন জায়গায় অনেক প্রত্ননিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা করা গেলে আগামী প্রজন্মের কাজে লাগবে। সে লক্ষ্যেই এখানে জাদুঘর নির্মাণ করা হচ্ছে। এর তত্ত্বাবধান করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।